চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে কমিটি

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০২:০২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চট্টগ্রামে ৫০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন এর চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখারউদ্দিন চৌধুরী নির্বাহী চেয়ারম্যান ও সাংবাদিক-সংগঠক নাসিরুদ্দিন চৌধুরী মহাসচিবের দায়িত্ব পালন করবেন।

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি’ প্রাথমিকভাবে এক বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে কর্মসূচি উদ্বোধন করা হবে। রচনা-চিত্রাঙ্কন-বঙ্গবন্ধুর ছবি আঁকা ও বক্তৃতা প্রতিযোগিতা ছাড়াও ‘বঙ্গবন্ধু ও চট্টগ্রাম’ শিরোনামে বই প্রকাশ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপন, চট্টগ্রামে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিফলক স্থাপনসহ নানা উদ্যোগ নিয়েছে এ কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত