খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে যুবদলের মিছিল

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৩:৩৫ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার দুপুর ১.৩০ টায় রাজধানীতে যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর ১৩ এর বিআরটিএ এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত