নাইজেরিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি কিন্ডারগার্টেনের ওপর তিনতলা বাড়ি ভেঙে পড়েছে। বুধবারের এই দুর্ঘটনায় আটকা পড়া শতাধিক শিশুর জীবন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখন পর্যন্ত বেশ কয়েক জন মারা গেছে। তবে সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না।
গভর্নর আকীনুন্মি আম্বোড বলেন, ‘আমরা ২৫ জনকে ইতিমধ্যে উদ্ধার করেছি। বাকিদের বের করে আনার কাজ চলছে।’
উদ্ধারকারী দলের প্রধান বলেন, ‘শিশুদের সঙ্গে অনেক সাধারণ মানুষও ভেতরে আটকা পড়েছে।’
নাইজেরিয়ার আবাসিক ভবনের কাঠামো খুব একটা ভালো নয়। সময়ের সঙ্গে দেশটিতে যেখানে-সেখানে ভবন গড়ে উঠছে। যে ভবনটি ভেঙে পড়েছে, সেটি নিরাপত্তাবিধি মেনে বানানো হয়নি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৬ সালে দেশটিতে এমন একটি দুর্ঘটনা ঘটে। তখন ১০০ জন মানুষ মারা যান।
