ওয়াহেদ ম্যানশন

মালিকদের পালানোর খবরে সাংবাদিককে তলব হাইকোর্টের

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৪:০৩ এএম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা ‘ওয়াহেদ ম্যানশন’র দুই মালিক বিদেশে পালিয়েছেন বলে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের ঘটনায় প্রতিবেদককে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩ এপ্রিল ওই প্রতিবেদককে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় করা এক মামলায় গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ থেকেই তিন সপ্তাহের আগাম জামিন পান দুই ভাই মো. হাসান ও মো. শহীদ ওরফে সোহেল। পরদিন তাদের বিদেশে পালিয়ে যাওয়ার প্রতিবেদন ছাপায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনটি গত মঙ্গলবার আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল। এর প্রেক্ষিতে আদালত দুই ভাইয়ের জামিনের আদেশ রিকল (পুনরায় আহ্বান) করে আদালতে হাজির করতে আইনজীবীদের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত