বৈষম্য দূরীকরণ ও ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মাগুরার শালিখা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. হারুন-অর রশীদ, সৈয়দ অঞ্জন, জাহিদুল ইসলাম, মো. মহিদুল ইসলাম, নিমাই কুমার সাহা, গিয়াস উদ্দিন প্রমুখ।
