ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে নতুন ওয়ার্ডের সব সড়কে এলইডি বাতি জ্বলবে। এরই মধ্যে ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ৬ হাজার ৬০০ বাতি বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, ডিএসসিসির বর্ধিত এলাকার জন্য ১০ হাজার এলইডি বাতি প্রয়োজন। দুই মাসের মধ্যে ওই এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত হবে।
