২৫ বছরের ঊর্ধ্বে নারীর সঙ্গে প্রেম করেন না ডিক্যাপ্রিও!

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০৯:৫১ পিএম

লিওনার্দো ডিক্যাপ্রিও'র বর্তমান বয়স ৪৪। তিনি এখন প্রেম করছেন যে নারীর সঙ্গে তার বয়স ২১। গত ২০ বছরে তার প্রেম হয়েছে যে আট নারীর সঙ্গে তাদের কারুর বয়স ২৫ বছরের বেশি নয়।

গত সপ্তাহে ডিক্যাপ্রিওর এ সম্পর্ক নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

তাতে তাকে হলিউডের সবচেয়ে বেশি বয়সী ব্যাচেলর বা অবিবাহিতদের অন্যতম বলে উল্লেখ করা হয়েছে। তার  জীবনে কোন কোন প্রেমিকা এসেছেন, গেছেন তার ওপর গবেষণা করেছেন রেডিটের ওই ব্যবহারকারী।

অস্কার বিজয়ী ডিক্যাপ্রিওর অতীতের এমন আটটি প্রেম নিয়ে গ্রাফ তৈরি করা হয়েছে।

ডিক্যাপ্রিও যাদের সঙ্গে এমন প্রেম করেছেন তার মধ্যে অন্যতম গিসেলে বান্ডচেন। তার সঙ্গে ১৯৯৯ সালে তিনি চুটিয়ে প্রেম করছিলেন। ওই সময় গিসেলের বয়স ছিল ১৮ বছর। ২০০৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আগে ৫ বছর এ সম্পর্ক টিকে ছিল।

ডিক্যাপ্রিও যেসব নারীর সঙ্গে প্রেম করেছেন তাদের মধ্যে মাত্র তিনজনের বয়স ছিল ২৫ বছর। তারা হলেন মডেল বার রেফায়েলি, কেলি রোরবাচ ও নিনা আগদাল। এসব সম্পর্কও চুকেবুকে গেছে।

বর্তমানে ডিক্যাপ্রিওর প্রেমে হাবুডুবু খাচ্ছেন আর্জেন্টিনার অভিনেত্রী ক্যামিলা মোরোনে। তার বয়স মাত্র ২১ বছর। 
ইসরায়েলি মডেল বার রেফায়েলির সঙ্গে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম টিকে ছিল তার। মডেল কেলি রোরবাচের সঙ্গে তিনি প্রেম করেছেন ২০১৫ সালে। মডেল নিনা আগডালের সঙ্গে তার প্রেম ভেঙে যায় ২০১৭ সালে। এ ছাড়া তার প্রেম হয়েছিল জার্মান মডেল তোনি গার্নের সঙ্গে।

তোনি যখন ২০ বছরের তখন তার সঙ্গে ২০১৩ সালে প্রেম হয় ডিক্যাপ্রিওর। তা ভেঙে যায় ২০১৪ সালে।

তিনি ২০১২ সালে প্রেম করেছেন ভিক্টোরিয়া সিক্রেট মডেল ইরিন হিদারটনের সঙ্গে। ওই সময় ইরিনের বয়স ছিল ২২ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত