সিলেটে সুরমা নদীর কিন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে সিলেট কোতোয়ালি থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, ব্রিজের নিচে কম্বল মোড়ানো এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন এগিয়ে যান। তারা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
ওসি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার গায়ের রং শ্যামলা। পরনে হলুদ গেঞ্জি ও কালো রঙের প্যান্ট ছিল।
