পাবনায় চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:২১ পিএম

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খোকন (৪৮) এবং তার সহযোগী শ্রমিক লীগ নেতা সাখাওয়াত হোসেন সাখাতকে (৩৬) কুপিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাটমোহর হাসপাতালে চিকিৎসাধীন

এ ব্যাপারে এএসপি (চাটমোহর সার্কেল) ফজল-ই খুদা পলাশ জানান, খবর পেয়ে হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি। সেইসঙ্গে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত