মিথুনের ঋণ প্রয়োজন হতে পারে, বন্ধুর জন্য খরচ বাড়বে ধনুর

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৯:০৩ এএম

মেষ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে না। মায়ের রোগমুক্তির সম্ভাবনা আছে। বিদেশ ভ্রমণে দলিলপত্রের অভাব হবে।

বৃষ: আলাপ-আলোচনায় সতর্ক হোন। ব্যবসায় অগ্রগতি আছে। তবে আংশিক লাভ হবে।

মিথুন: লেখায় বদনাম আসতে পারে। বাসায় কাজের লোকের জন্য অতৃপ্তি আসবে। ঋণ করার প্রয়োজন হতে পারে।

কর্কট: লেখালেখিতে নিরপেক্ষ অবস্থান নিলে সম্মান বাড়বে। বাধা আসলেও বিদেশ ভ্রমণ হবে। প্রেম যোগাযোগ থেকে বিরত থাকুন।

সিংহ: ব্যবসার ক্ষেত্রে বন্ধুর সহযোগিতা প্রয়োজন। ব্যবসায় বিনিয়োগ প্রয়োজন হলেও সংগ্রহ করা কঠিন হবে। কাজে অলসতা দেখা দিতে পারে।

কন্যা: পোশাক ব্যবসায় কিছুটা মন্দাভাব থাকবে। দাম্পত্য কলহ শেষ হবে না।

তুলা: শত্রুরা তৎপর হলেও কাজে অগ্রগতি হবে। সন্তানের শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। উপার্জনে বাধা এলেও লাভ হবে।

বৃশ্চিক: বন্ধুরা সাহায্য করলে ব্যবসায় টিকে থাকা যাবে। ব্যবসার জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা হবে। সাবধানে চললে দুর্ঘটনা থেকে বাঁচা যাবে।

ধনু: কোনো বন্ধুর জন্য খরচ বাড়বে। আয় স্বাভাবিক থাকবে। কিন্তু স্নায়ু ও পেটের পীড়ায় কষ্ট পাবেন।

মকর: স্ত্রীর আত্মীয়র বিদেশ যাওয়ার ব্যাপারে তৎপর হতে হবে। আয় বাড়বে। কিন্তু স্ত্রীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

কুম্ভ: কর্মক্ষেত্রে উন্নতির আভাস পাওয়া যাবে। রাজনীতিবিদরা সম্মানে ভূষিত হতে পারেন। স্বাস্থ্যের প্রতি সচেতন হোন।

মীন: লেখালেখিতে সম্মান রাখা কঠিন হবে। দূর ভ্রমণের সম্ভাবনা আছে। ব্যবসা লাভজনক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত