সোনারগাঁয়ে উত্ত্যক্তকারী তিন তরুণের কারাদণ্ড

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:০৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উত্ত্যক্ত করার দায়ে তিন তরুণকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে সোনারগাঁ পৌরসভার জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় ওই তিন তরুণকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে ওই তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৌর এলাকার আমিনপুর গ্রামের শাহীনকে (২০) তিন মাস, শিমুলকে (২১) চার মাস ও দীঘিরপাড় মহল্লার আব্দুল্লাহকে (২০) তিন মাসের সাজা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত