শিক্ষার্থীরা শুনল মুক্তিযুদ্ধের গল্প

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১০:০৬ পিএম

বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনল রণাঙ্গনের বীরত্বগাথা। বগুড়ার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কীভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বিভিন্ন রণাঙ্গনে কীভাবে শত্রুদের পরাস্ত করেন সেই কাহিনী বর্ণনা করেন।

গতকাল বুধবার সকাল ৯টায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলছে। বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবদুস সামাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত