রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:০৯ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ অভিযান হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এসব কার্যক্রম চলে। রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক দেশ রূপান্তরের লক্ষ্মীপুর প্রতিনিধি ও রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তথা এসি (ল্যান্ড) হুমায়ুন রশীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজ শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিন, প্রভাষক হারুন অর রশিদ, ফ্রেন্ডস আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাইদুর রহমান মামুন, সংগঠনের কোষাধ্যক্ষ রায়হান মুন্সী প্রমুখ। দিনব্যাপী এ প্রচারাভিযানে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করেন রামগঞ্জ উপশম জেনারেল হাসপাতালের প্যাথলজিস্টরা। এ কর্মসূচির গণমাধ্যম সহযোগী ছিল দৈনিক দেশ রূপান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত