তনু হত্যার তিন বছর

বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মানববন্ধন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০২:৪০ এএম

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ঘটনার তিন বছর পূর্ণ হলেও হত্যাকারী এখন পর্যন্ত শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তনুর সহপাঠীরা।

গতকাল বুধবার দুপুরে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। পরে নাট্যকর্মী তনুর আত্মার মাগফেরাত কামনায় কলেজ থিয়েটারের পক্ষ থেকে দোয়া মাহফিল হয়। এছাড়া পৃথক মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতাকর্মীরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত