সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন উসকে দিয়ে বিএনপি নিজেদের রাজনৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ছাত্র সংগঠন হোক আর শ্রমিক সংগঠন হোক, কোথাও যদি কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সবসময় উসকানি দেওয়ার চেষ্টা করে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘বিএনপির রাজনৈতিকভাবে নিজস্ব কোনো দায়িত্ব পালন করার এখন আর ক্ষমতা নেই। তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও কোনো সুযোগ নেই। জনগণের কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই। তাই যেকোনো আন্দোলনে উসকানি দিয়ে বিএনপি নিজেদের রাজনৈতিকভাবে আরও দেউলিয়া প্রমাণ করেছে।’
আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি দেশবাসী দেখেছে। বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই।
