প্রিয়াঙ্কা-নিকের বিয়ের বিস্তারিত তুলে ধরা হয়নি

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৪:২১ পিএম

প্রিয়াঙ্কা চোপড়ার শাশুড়ি ডেনিস জোনাসের মতে, ম্যাগাজিনের পাতায় প্রকাশিত ছবি ছেলের বিয়ের প্রতি সুবিচার করতে পারেনি। সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম ভিডিওতে এই তথ্য জানা যায়। ভিডিওতে আরও রয়েছেন নিকের বাবা পল কেভিন জোনাস।

তারা বলতে চান, বলিউড নায়িকা ও আমেরিকান পপ গায়কের বিয়ের জমকালো আয়োজন ধারণ করা সহজ ব্যাপার নয়। সাময়িকীগুলো সেই চিত্র বিস্তারিত তুলে ধরতে পারেনি।

ওই ভিডিও ক্লিপে একটি ম্যাগাজিনের কভার দেখান ডেনিস। যেখানে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা ও নিকের ছবি। তিনি জানান, জন এফ কেনেডি বিমানবন্দরের স্ট্যান্ড থেকে পত্রিকাটি নেওয়া। খ্রিষ্টান ও হিন্দু দুই রীতিতে বিয়ে হলেও- তার পুরো চিত্র সেখানে আসেনি। প্রিয়াঙ্কা-নিকের প্রতি সুবিচার করা হয়নি।

আর পুরো আয়োজনের প্রশংসা করেন পল। তার মতে, ‘সো স্পেশাল’। জানান, যারা বিয়েতে যেতে পারেননি তাদের জন্য আরেকটি আয়োজন করেন।

এদিকে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ হাজির হয়ে প্রিয়াঙ্কা সম্প্রতি জানান, বিয়ে আনুষ্ঠানিকতার সময় কেঁদেছিলেন নিক।

যোধপুরের উমেদ ভবন প্যালেস হোটেল ১ ও ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা ও নিক বিয়ে করেন। খ্রিষ্টান রীতির বিয়েতে নায়িকা পড়েন র‌্যাল্ফ লোরেনের পোশাক, হিন্দু রীতির পোশাক নকশা করেন সব্যসাচী।

বিয়ে ও হানিমুনের পর প্রিয়াঙ্কা ও নিক তাদের নিজ নিজ থিতু হয়েছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার হলিউড সিনেমা ‘ইজন্ট ইট রোমান্টিক’। অন্যদিকে জোনাস ব্রাদার্সের নতুন ভিডিও নিয়ে সরব আছেন নিক। ‘সাকার’ শিরোনামের সিঙ্গেলে প্রিয়াঙ্কাও আছেন। আরও যুক্ত হয়েছেন ভাই জো ও তার বাগ্‌দত্তা সোফি টার্নার এবং স্ত্রী ডানিয়েলকে নিয়ে কেভিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত