বন্দুক হামলা থেকে বেঁচেও আত্মহত্যা করলেন তরুণী

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৭:৫৭ পিএম

বন্দুক হামলা থেকে বেঁচে গিয়েও আত্মহননের পথ বেছে নিলেন যুক্তরাষ্ট্রের এক তরুণী। গত সপ্তাহ ফ্লোরিডা অঙ্গরাজ্য পার্কল্যান্ডে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, গত বছর এক হাইস্কুলে বন্দুকধারীর হামলায় বেঁচে গিয়েছিলেন সিডনি আইয়েলো। ওই ঘটনায় বন্দুকধারীর গুলিতে নিহত হন ১৭ শিক্ষার্থী। নিহতদের মধ্যে ছিলেন সিডনির এক বন্ধু হান্টার পুলাকও।

ব্রোয়ার্ড কাউন্টি স্বাস্থ্য দপ্তর সিডনির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে। তারা জানায়, নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন সিডনি।

সিডনির মা কারা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, স্কুলে হত্যাকাণ্ডের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সিডনি। ওই ঘটনার পর থেকে আতঙ্কগ্রস্থ হয়ে সে ক্লাসরুমে যেতে পারতো না।

হান্টারের মা এক টুইটার বার্তায় বলেন, “পার্কল্যান্ডের আরেকজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থী বিদায় নিল। নতুন আরেক ট্র্যাজেডির মুখোমুখি হতে হল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত