আনোয়ারায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:০৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার উত্তর বরুমচড়া গ্রামের গাউছিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মোনাফ (৬০) ওই এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।

আনোয়ারা থানার এসআই গোলাম ফারুক জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল মোনাফের সঙ্গে বড় ভাই আবদুল মজিদের বিরোধ চলছে। এর জেরে শুক্রবার রাতে তার ভাই ও ভাইয়ের ছেলেরা আবদুল মোনাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে ফিরোজা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে বাবার মোবাইলে ফোন দিয়ে কে যেন বাবাকে বের হতে বলেন। পরে রাত ১০টার দিকে বাড়ির সামনে বাবার বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাই। এ সময় আমি ও আমার মা ঘর থেকে বের হয়ে দেখি বাবাকে চাচা আবদুল মজিদ ও চাচাতো ভাইয়েরা কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে।’ তিনি আরও বলেন, বাবাকে বাঁচাতে তারা এগিয়ে গেলে তাকে ধরে রেখে মাকেও কোপাতে থাকে। পরে বাবাকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেয় তারা। এরপর স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত