টিভিতে সরাসরি দেখানো হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। ক্যাথলিক যাজক বয়ান দিচ্ছেন ধর্মের। সবাই তা শুনছে ধীর ও শান্তভাবে। মুহূর্তে পর্দায় এক যুবকের আবির্ভাব। খলনায়কের মতো ছুটে গেলেন যাজকের দিকে। ছুরিকাঘাতে তাকে ফেলে দিলেন মাটিতে।
কানাডার মন্ট্রিলে একটি গির্জায় স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এই হামলা হয়। খবর এবিসি নিউজ।
মন্ট্রিল পুলিশের নারী মুখপাত্র ক্যারোলাইন শেব্রেফিল জানান, কর্তৃপক্ষ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে না।
ঐতিহাসিক সেন্ট জোসেফের ওরাটরি যাজক ক্লড গ্রুর (৭৭) শরীরের উপরের অংশ ছুরিকাঘাত করা হয়েছে। যাজককে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটমুক্ত।
ফিলিপ ব্যারেট নামের প্রত্যক্ষদর্শী জানান, সেখানে এক তরুণ ব্যক্তি ছিল। সে মঞ্চে উঠে পড়ে এবং দ্রুত যাজকের কাছে চলে যায়। কেউ নিশ্চিত ছিলেন না কী ঘটছে। আমি দেখলাম যাজক কিছুটা সরে গেলে ওই ব্যক্তির কাছ থেকে।
খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ২৬ বছর। হামলার পরপরই তাকে গির্জার লোকেরা আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
