হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি। আকর্ষণীয় ও লাস্যময়ী এই নায়িকা তার ভক্তদের মন জয় করে আসছেন দীর্ঘদিন ধরেই। কী সিনেমার পর্দায় কী বাস্তব জীবনে নানান কর্মকাণ্ডে- ভক্তদের মাঝে উত্তাপ ছড়াতে বেশ উস্তাদ তিনি। সম্প্রতি তিনি আবারও ভক্তদের মনে শিহরণ জাগালেন।

মাঝে মাঝেই ফেসবুকে আবেদনময়ী ছবি প্রকাশ করে সবাইকে চমকে দেন। তারই ধারাবাহিকতায় এবার সমুদ্র সৈকতে উত্তাপ ছড়ালেন পরী। ফেসবুকে প্রকাশ করা কিছু ছবিতে দেখা যায় পরীমনি স্বল্পবসনা হয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।

জানা যায়, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন। সেখানে তিনি এ রকম কামনার দেবী রূপে ধরা দেন। যে ছবিগুলো ফ্রেমবন্দী করেছেন পরী মণির স্বামী তামিম হাসান।

উল্লেখ্য, শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করে রূপালি পর্দায় অভিষেক ঘটে পরী মনির। মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার অভিনীত ‘বাহাদুরি’ ছবি।
