কান্না বন্ধ করতে শিশুর ঠোঁটে গ্লু লাগিয়ে দিলেন মা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:১৭ এএম

কেঁদেই যাচ্ছে শিশু। তাতে অতিষ্ঠ মা। কান্না বন্ধ করতে করে বসলেন অদ্ভুতুরে কাণ্ড। শিশুর ঠোঁট জোড়ায় লাগিয়ে দিয়েছেন গ্লু। ভারতের বিহার রাজ্যের সরন জেলার ছাপারা শহরে এমন অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

ঘটনার সত্যতা পাওয়া পায় ছেলে শিশুটির বাবার কথাতে। তিনি বলেন, “অল্প কিছু কাজ করে আমি বাসায় ফিরে দেখি, তার (শিশু) মুখ বেয়ে ফেনা বের হচ্ছে।”

“আমি আমার স্ত্রী শোভাকে জিজ্ঞেস করলাম, তার (শিশুর) কী হয়েছে। তখন সে আমাকে বলে, সে (শিশু) সবসময় কাঁদে। এ জন্য তার দুই ঠোঁটে গ্লু লাগিয়ে দিয়েছে সে, যাতে কাঁদতে না পারে।”

শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে এখন শঙ্কামুক্ত আছে বলে ডাক্তারি রিপোর্টে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত