জন্মদিনে সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন সাকিব

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০২:২১ পিএম

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ৩১ থেকে ৩২ এ পা দেওয়া তারকা এই অলরাউন্ডারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলে তার সতীর্থরা।

সাকিবের মতো ক্রিকেটারের সঙ্গে খেলাটা সৌভাগ্য হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। প্রিয় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক তার ফেসবুক পোস্টে লিখেছেন-“শুভ জন্মদিন চ্যাম্প! তোর সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।”

বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সাকিবকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- “আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য আইকন। আপনি চ্যাম্পিয়ন। আপনাকে দলে পাওয়ায় আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবসময় সুখে থাকুন।”

শুভেচ্ছা জানিয়েছেন মেহেদি হাসান মিরাজ, যাকে বাংলাদেশ দলের পরবর্তী সাকিব ভাবা হয়ে থাকে। মিরাজ তার ফেসবুকে লিখেছেন- “জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। দোয়া করি আপনার জীবনের প্রতিটি দিন আশা, ভালোবাসা, আনন্দ, ভালোবাসা ও সুখে ভরে উঠুক।”

সাকিবের জন্মদিন উপলক্ষ্যে টুইট করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তিনটি সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয়- “শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব ভাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত