নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী গ্রাম থেকে মুক্তিপণের জন্য অপহৃত মেহেরাজ (৭) নামের মাদ্রাসা ছাত্রের লাশ ৪৮ ঘণ্টা
পর সুধারাম থানার শাহাদাতপুরের ধানক্ষেতের আইল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে।
মেহেরাজের মা রুনা আক্তার জানান, মেহেরাজ অন্য দিনের মতো ঘরে না ফেরায় পাড়াপ্রতিবেশীদের বাড়ি খোঁজখবর নেন এবং পরদিন শুক্রবার বেগমগঞ্জ থানায় জিডি করে ও মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করেন। পরে গত শনিবার বিকেলে সংবাদ পান সুধারামের শাহাদাতপুর
গ্রামের ধানক্ষেতে তার লাশ পড়ে আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) জসিম উদ্দিন জানান, গত শনিবার দুপুরে মেহেরাজের মা রুনা আক্তারকে মোবাইলে কল করে মুক্তিপণ দাবি করা হয়। ওই সূত্র ধরে তদন্ত চলছে। মেহেরাজের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন বলেও এসআই জসিম জানান। তবে এব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
