স্বাধীনতা দিবস স্মরণে রক্তদান

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:০৫ পিএম

২৫শে মার্চের কালরাত ও মহান স্বাধীনতা দিবস স্মরণে স্বেচ্ছায় রক্ত দান করেছেন নীলফামারীর উত্তরা ইপিজেডের ৪শ কর্মকর্তা-কর্মচারী। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান।

বেপজা ও আট ইপিজিড কর্মকর্তা-কর্মচারী আয়োজিত উত্তরা ইপিজেড চত্বরে রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আকতার আলম মোস্তাফি, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.এম মাহবুব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত