ইস্ট ওয়েস্টে আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১২:১৮ এএম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় ও সাতটি স্কুলের প্রায় ২৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন (দায়িত্বপ্রাপ্ত) ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সেখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম, সায়েন্স ক্লাবের সঞ্চালক ড. অনিন্দিতা পাল ও অমিত কুমার দাসসহ ক্লাবের অন্য সদস্যরা অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখায় যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং স্কুল শাখায় সেন্ট গ্রেগরিজ, মতিঝিল আইডিয়াল এবং সেন্ট গ্রেগরিজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত