মেষ : বন্ধুর জন্য অর্থ ব্যয় হতে পারে। সঞ্চয়কৃত অর্থ খরচ হতে পারে। খাদ্যদ্রব্যের ব্যবসা লাভজনক হবে।
বৃষ : বর্তমান বাসস্থানে অতৃপ্তি দেখা দেবে। কাজে হতাশা দেখা দেবে। আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে।
মিথুন : কর্মক্ষেত্রে পরিচিতদের সহায়তা পাওয়া যাবে। আপনার সমালোচনায় প্রতিপক্ষ ক্ষেপে যাবে। অর্থ ও শ্রম উভয়ই বাড়বে।
কর্কট : পেটের পীড়া বৃদ্ধি পাবে। আয়ুক্ষয়ের যোগ আছে। সুস্থ মাথায় সিদ্ধান্ত নিন, অন্যথায় কর্মক্ষেত্রে শত্রু বাড়বে।
সিংহ : ঠা-া মাথায় কাজ না করলে বেশি অর্থনাশ হবে। এখন ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। ভ্রমণে আনন্দ ও ব্যয় বাড়বে।
কন্যা : ঋণ ও রোগভয় দেখা যায়। বেআইনি পথে অর্থ জমবে। প্রতিপক্ষ দুর্বল থাকবে।
তুলা : কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে। সর্বক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন। তবুও আয় বাড়বে।
বৃশ্চিক : সন্তানের জন্য সংসারে অশান্তি দেখা দেবে। কর্মক্ষেত্রে চরম প্রতিদ্বন্দ্বিতা দেখা দেবে। আলস্য পেয়ে বসবে।
ধনু : ব্যবসায় আশানুরূপ লাভ হবে না। রাজনীতির ক্ষেত্রে প্রতিপক্ষ চড়াও হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ।
মকর : ব্যবসায় কর্মচারীর জন্য ব্যয় বাড়বে। নতুন বিনিয়োগ শুভ। প্রভাবশালী আত্মীয়র সহযোগিতায় অনেক সমস্যার সমাধান হবে।
কুম্ভ : শারীরিক অসুবিধার জন্য অনেক সুযোগ হারাবেন। স্ত্রীর জন্য সংসারে কিছুটা অশান্তি দেখা দেবে। বিদেশ ভ্রমণে অনেক সমস্যার সমাধান হবে।
মীন : সংসারে স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। কর্মে বিশেষ উন্নতি দেখা যায় না। অংশীদারি ব্যবসায় অংশীদাররা লাভবান হবেন।
