বাঁশখালীতে বন্দুকযুদ্ধসহ পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৮:২০ পিএম

বাশঁখালীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রবিবার বাঁশখালীর ছনুয়ায় র‌্যাব ৭ এর টহলদলের সাথে বন্দুকযুদ্ধে আবু তালেব(৩৭) নামের একজন নিহত হয়েছেন।

এ ছাড়া সোমবার বিকেলে সরলের কাহারঘোনায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন টেম্পো  চালক সাহাব উদ্দিন (৩৫)।

এ ব্যাপারে পৃথক পৃথক মামলা করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

র‌্যাব এর বার্তা ও স্থানীয় সূত্রে  জানা যায় কুতুবদিয়ার উত্তর ধুরুং এর মৃত আবুল কাসেম ও নুর নাহার বেগমের পুত্র চিহ্নিত জলদুস্য সদস্য আবু তালেক (৩৫) রবিবার দিবাগত রাতে ছনুয়া ১নং ওয়ার্ডের ছালে আহমদ সিকদার পাড়ার সংলগ্ন ছনুয়া কাদেরিয়া সড়কের জাফর আহমদ এর বাড়ির সামান্য সামনে র‌্যাব ৭ এর টহলদলের সাথে বন্দুকযুদ্ধে আবু তালেব নিহত হয়।

এ সময় তার সাথে থাকা একটি বিদেশি রিভলবারসহ ৭টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করে । সকালে বাশঁখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে ।

এদিকে সরলের পূর্ব কাহারঘোনায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের গুলিতে নিহত হয় হন টেম্পো  চালক সাহাব উদ্দিন (৩৫)। সে একই  এলাকার ফরিদ আহমদের পুত্র।

জানা যায় সরলের ৪নং ওয়ার্ডের পূর্ব কাহারঘোনায় সাহাব উদ্দিন চট্রগ্রাম শহরে বহদ্দার হাট হতে নতুন ব্রীজ পর্যন্ত টেম্পো চালক হিসাবে কাজ করে। নির্বাচন উপলক্ষে সে বাড়িতে আসে। সোমবার বিকেলে ৪টার দিকে জালিয়াখালী বাজার থেকে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাড়ি আসার পথে পূর্বে থেকে ওত পেতে থাকে লোকজন তাকে লক্ষ করে গুলি ছুড়লে তার বুকে লাগলে মুহূর্তেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাশঁখালী হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মুনিরা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করে। নিহত সাহাব উদ্দিন এর ৩ ছেলে ২ মেয়ে রয়েছে । 

বাশঁখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি বলেন পূর্ব শত্রুতার জের ধরে কিংবা অন্য কোন কারণে এটা ঘটতে পারে। তবে গুলিতে নিহত হয়েছে সেটা নিশ্চিত ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত