স্বপ্নের বাংলাদেশের নেতৃত্ব দেবে আজকের শিশু: প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১০:৫৪ এএম

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, “তোমরা বাবা-মা ও শিক্ষকদের কথা শুনবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, শরীরের যত্ন নেবে। তোমাদেরই গঠন করতে হবে বলিষ্ঠ জাতি। আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ তোমরাই পরিচালনা করবে।”

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশে তিনি এই সব কথা বলেন।

এ সময় মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিশু-কিশোরদের রক্ষায় অভিভাবক, শিক্ষকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী।

সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সকাল ৮টার দিকে স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান তাকে অভিবাদন জানান।

এর পর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে প্যারেড কমান্ডার মৌসুমী আক্তার প্রধানমন্ত্রীকে সালাম জানান।

বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৪৯তম স্বাধীনতা দিবস ও শিশুকিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর প্রধানমন্ত্রী মূল মঞ্চ থেকে নেমে হেঁটে হেঁটে সমাবেশ পরিদর্শন করেন।

শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন করার জন্য অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন করেন শিশুকিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন। এই সময় রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ করে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত