পাঁচ বছর আগের কথা। লোকসভা নির্বাচনে জেতার আগে সম্পদ ছিল ৬৬ কোটি রুপি। এই ২০১৯’এ এসে বিজেপি প্রার্থী এবং অভিনেত্রী হেমা মালিনীর সম্পদ দাঁড়িয়েছে শতাধিক কোটিতে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।
হলফনামায় তার স্বামী ধর্মেন্দ্র সিংয়ের যে আর্থিক বর্ণনা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে শেষ পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে ১২.৩০ কোটি রুপি। হেমা মালিনী মথুরা নির্বাচনী এলাকা থেকে লড়াই করবেন।
আয়কর হিসাব বিবরণী অনুযায়ী এই দম্পতি গত পাঁচ বছরের প্রতি বছর প্রত্যেকে ১০ কোটি করে উপার্জন করেছেন।
হেমার গাড়ি আছে দুটি। একটি মার্সিডিজ ব্র্যান্ডের, দাম ৩৩.৬২ লাখ। আরেকটি টয়োটা, এটির দাম ৪.৭৫ লাখ।
২০১৪ সালে মথুরা থেকে বিজয়ী হওয়ার আগে হেমা মালিনী দুইবার রাজ্য সভার নেত্রী নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন সময় সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও ছিলেন।
