লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১২:৩৩ পিএম

লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদনান মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী।

আহতরা হলেন- মোটরসাইকেলের অন্য আরোহী রিংকু (২৬), সিনএজির যাত্রী আনজুমান ও আবুল হোসেন।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন আদনান ও রিংকু। খিলবাইছা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আদনানসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত