১০ হাজার টাকায় আজাদ হত্যাকাণ্ডে অংশ নেয় শ্রাবণ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৬:২৮ পিএম

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়া (৪৭) হত্যাকাণ্ডের অন্যতম হোতা মো. শ্রাবনুজ্জামান শ্রাবণকে (২৯) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাক্ষণগাঁ তাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারের পর সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, আটক শ্রাবণ আজাদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত স্টিলের পাইপ ও পোশাক জব্দ করে পুলিশ।

সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, হত্যাকাণ্ডে ১০ হাজার টাকা লেনদেনের একটি তথ্য আমার পেয়েছি। ১০ হাজার টাকার বিনিময়ে কেউ এই হত্যাকাণ্ডে তাকে ভাড়া করে। আমরা বিষয়টি তদন্ত করছি। যে যারা জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আহমদ উপস্থিত ছিলেন।

১৪ মার্চ রাত ১০টা সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ১৭ মার্চ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত