রাজধানীতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৮:৫৫ এএম

রাজধানীর আফতাফ নগরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ভোরে আফতাব নগরে ডিবির 'এনকাউন্টারে' গুলিবিদ্ধ দুই দুষ্কৃতিকারীকে উদ্ধার করে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৬টি গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত