এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশের রোমান

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:০০ পিএম

এশিয়া কাপ ‘ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ-১’ এ ছেলেদের রিকার্ভ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা। বৃহস্পতিবার এই ইভেন্টের সেমি-ফাইনালে থাইল্যান্ডের থামউং উইথ্যায়াকে হারিয়ে ফাইনালে ওঠেন রোমান।

শনিবার সোনার পদকের লড়াইয়ে নামবেন তিনি।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আসরে এদিন স্বাগতিক দেশের প্রতিযোগিকে ৬-২ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন রোমান। অর্থাৎ নূন্যতম রৌপ্য নিশ্চিত দেশ সেরা এই আর্চারের।

আসরে রোমানের শুরুটা ছিল দারুণ। র‌্যাংকিং রাউন্ডে সেরা হয়ে আসর শুরু করেন তিনি। টানা দুই রাউন্ড বাই পেয়ে সরাসরি ওঠে যান তৃতীয় রাউন্ডে। সেখানে রোমান ভারতের প্রতিযোগি সূত্রধরকে ৬-০ সেটে হারিয়ে ওঠেন চতুর্থ রাউন্ডে।

এরপর মিয়ানমারের নে লিন ওকে ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন রোমান। যেখানে ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে রাশিয়ার সাইবেকদরজিয়েভকে হারিয়ে ওঠেন সেমি-ফাইনালে। এরপর সেখানে স্বাগতিক দলের প্রতিযোগিতে হারিয়ে এখন স্বর্ণ জয়ের অপেক্ষায় রোমান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত