ফেসবুকে কমোডো ড্রাগন বিক্রির অভিযোগে আটক ৫

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:০৫ পিএম

ফেসবুকে অবৈধভাবে কমোডো ড্রাগন বিক্রির অভিযোগে ইন্দোনেশিয়ায় পাঁচ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

ইস্ট জাভা পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, সেমরং এবং সুরাবায়া থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।

টিকটিকি জাতীয় প্রাণীদের মধ্যে কমোডো ড্রাগনকে সবচেয়ে বড় বলে বিবেচনা করা হয়। এরা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে। ইন্দোনেশিয়ার ওই পাঁচ ব্যক্তি এগুলোকে ১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রির ‘পাঁয়তারা’ করছিলেন।

কমোডো ড্রাগন পৃথিবী থেকে এখন বিলুপ্ত প্রায়। বিজ্ঞানীদের ধারণা, এরা ৪০ মিলিয়ন বছর আগে বিবর্তনের ধারায় উৎপন্ন হয়েছিল এশিয়াতে। তারপর পাড়ি জমায় অস্ট্রেলিয়ায়, যেখানে নিজেদের রূপ দিয়েছিল সরীসৃপ জগতের অন্যতম বৃহদাকার এই প্রাণীতে। এখন তাদের শুধু ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত