আনোয়ারায় ভূমিমন্ত্রী মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১১:৩৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, মাদক রোধ করে সামাজিক শান্তি ফিরিয়ে আনতে হবে। এজন্য সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদক কারবারি যে দলেরই হোক কিছুতেই ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিদ্দিক আহমদ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত