সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডের তদন্তে অনিয়ম পেলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১২:০৯ এএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বনানীর বহুতল ভবনটিতে আগুন লাগা দুঃখজনক। এরই মধ্যে স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে ভবন মালিক ও কর্র্তৃপক্ষের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার দুপুরে নিজ সংসদীয় এলাকায় ঢাকার সাভারের তালবাগ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারিভাবে কোনো সাহায্য দেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত অর্থ আছে। নিহত ও আহতদের সর্বাত্মক সাহায্য করার জন্য সরকারও প্রস্তুত আছে। যাদের প্রয়োজন হবে, তাদের আর্থিকভাবে সাহায্য করা হবে।’ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাবউদ্দিন মাদবর, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত