ক্ষুদে গানরাজখ্যাত সেনিজ ও তামিমের ‘প্রেম’

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৬:১৫ পিএম

সম্প্রতি একটি নতুন গানে কণ্ঠ দিলেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত সেনিজ ও তামিম। ‘প্রেম ’ শিরোনামের গানটির কথা লিখেছেন এম.এ. আলম শুভ। সুর ও সংগীত করেছেন তামিম ইসলাম নিজেই।

গান নিয়ে শিল্পীদ্বয় বলেন, ‘খুব রোমান্টিক ধাঁচের গান এটি, চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা দর্শক শ্রোতা শুনলেই বুঝতে পারবেন। আশা করছি ভালো একটি গান শ্রোতারা পাবেন।’

গীতিকার এম.এ. আলম শুভ বলেন, ‘গানটির কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতোই। আশা করছি গানটি সকল দর্শক শ্রোতাদের মন থেকে ভালো লাগবে৷

সম্পূর্ণ ভিন্ন ধাঁচের রোমান্টিক গানটি প্রকাশিত হবে অডিও প্রযোজনা সংস্থা  ‘জিসান মাল্টিমিডিয়া’ থেকে।

উল্লেখ্য, চ্যানেল আই খুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত জগতে পা রাখেন তানিশা ইসলাম সেনিজ। এরপর গত বছর আরিফিন রুমির সুর ও সংগীতে ‘সেনিজ’ শীর্ষক প্রথম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। এ অ্যালবামের ‘প্রাণ বন্ধুয়া’সহ বাকি গানগুলোর মাধ্যমেও প্রশংসিত হন তিনি। সেনিজ প্লেব্যাকও করেন। প্রথমবার প্লেব্যাক করেন রয়েল খানের পরিচালনায় ‘গেম রিটার্নস’ চলচ্চিত্রে।

গানটিতে সেনিজের সঙ্গে ডুয়েট গেয়েছেন মেহতাজ। দ্বিতীয় সিনেমা অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ চলচ্চিত্রের একটি আইটেম গান ‘নেশার লাটিম’ গানে মেহতাজ এর সঙ্গে কণ্ঠ দেন ‘সেনিজ’। গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। আর সু্‌র করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজনে ছিলেন জেকে মজলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত