শাহজালালে বিমানের ভেতরেও মশায় অতিষ্ঠ যাত্রী (ভিডিও)

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০৮:০০ পিএম

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উৎপাত থেকে রেহাই মিলছে না। বিমানের ভেতরেও মশা ঢুকে পড়েছে। আর তা নিয়ে বিরক্ত যাত্রী। বিমানের ক্রু ব্যস্ত ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা তাড়াতে।

যাত্রীদেরও দেখা গেছে হাতে রুমাল বা অন্যকিছু দিয়ে মশা তাড়াচ্ছেন। 

এমন একটি ভিডিও ছাড়া হয়েছে ফেসবুকে। আনোয়ার হোসেন সামনানি নামে এক ব্যক্তি ভিডিওটি ধারণ করেন।

তিনি জানান, ২৬ মার্চ ইন্ডিগো'র একটি ফ্লাইট ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে যাচ্ছিল। তবে বিমান ছাড়ার আগে যাত্রীদের যুদ্ধ করতে হচ্ছিল মশার সঙ্গে। বিমান ক্রুকে দেখা যাচ্ছিল ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে।

এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উৎপাত থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত