কালুরঘাটে বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১০:৫৯ পিএম

চট্টগ্রামে বন্ধ হয়ে যাওয়া একটি ছয়তলা পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকার ইফকো গার্মেন্টসে গতকাল শনিবার সকাল সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে তাদের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনটির দ্বিতীয় তলায় ঝুট কাপড়ের গুদাম থেকেই আগুনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত