বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৮ তালার পরিবর্তে ২২ তলা ভবন নির্মানে মালিক পক্ষ ও রাজউকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আধুনিক সরঞ্জামাদি ও অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থার আরও উন্নত করতে হবে।
শনিবার ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী বিভাগে দগ্ধকৃত আহতদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসিম বলেন, বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের স্বজনদের জন্য সমবেদনা জানাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তিনি বলেন, এখানে যে চারজন আছেন তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।তাঁদের প্রতি আর কোন শঙ্কা নেই। শুক্রবার বিকেলে ও শনিবার সকালে রাজধানীর সাহাবুদ্দীন হাতপাতাল থেকে আরও দুই জন দগ্ধ ব্যক্তিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের অবস্থাও শঙ্কামুক্ত। শুধু রেজওয়ান আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি আইসিইউ তে ভর্তি আছে। তার অবস্থা এখন শঙ্কামুক্ত।
