চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ৩

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৫০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত মিলন মাসুদপুরের বেলাল আলী কালুর ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মিলনসহ কয়েকজন ভারতে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে মিলন ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরও তিনজন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার জানান, বিজিবি সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখেছে। তবে সে কাদের গুলিতে কীভাবে নিহত হয়েছে তা নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা আহতদের মধ্যে তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুল নিহত হবার কথা জানালেও তার লাশের অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত