হ্যাটট্রিক ম্যান কুরানকে জড়িয়ে ধরে প্রীতির উল্লাস

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৪:৪০ পিএম

আইপিএলে সোমবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাবের জয়ের নায়ক ছিলেন স্যাম কুরান। হ্যাটট্রিক সহ তার ৪ উইকেট শিকারেই ম্যাচটা নিজেদের করে পাঞ্জাব।

ম্যাচের পর জয়ের নায়ক ২০ বছর বয়সী কুরানকে নিয়ে মাঠেই উল্লাসে মাতেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা। ম্যাচের নায়কের সঙ্গে নাচে তাল মেলান। এরপর বলিউড সুন্দরী জড়িয়ে ধরতেও ভোলেননি কুরানকে।

ম্যাচটিতে ১৬৭ রানের লক্ষ্যে যখন জয় দেখছিল দিল্লি, ঠিক তখনই দারুণভাবে ম্যাচে ফেরে পাঞ্জাব। ৮ রানে দিল্লির ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। অথচ ১৬ ওভার শেষে ৩ উইকেটে ১৩৭ রান করে ফেলেছিল দিল্লি।

শেষ চার ওভারের নাটকে পাঞ্জাব ১৪ রানে ম্যাচ নিজেদের করে। মোহাম্মদ শামি ও কুরান করেন অবিশ্বাস্য বোলিং। তবে আসল নায়ক ছিলেন কুরানই। ২.২ ওভার বল করে ১১ ব্যয়ে নেন মোট ৪ উইকেট।

ম্যাচের পর কুরান বলেছেন, হ্যাটট্রিকের বিষয়টি নাকি নিজেই জানতে না, ‘‘হ্যাটট্রিকের ব্যাপারে আমি কিছুই জানতাম না। দর্শকের চিৎকারে নিজের কথাও শুনতে পারিনি।’’

আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকটি করেছেন কুরান। এবারই প্রথম আইপিএলে খেলছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত