মেষ: কর্মক্ষেত্রে পরিচিত ব্যক্তির সহযোগিতা পাবেন। আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আইনি কাজে হাত দিন।
বৃষ: দলিলপত্র বা চুক্তিপত্রের কাজ শেষ করুন। কাজে ব্যস্ততা ও আয় উভয়ই বৃদ্ধি পাবে।
মিথুন: সরকারি চাকরির জন্য চেষ্টা সফল হতে পারে। যন্ত্রপাতি, ওষুধ, বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসায় বিনিয়োগ শুভ। ভ্রমণে বাধা আসবে।
কর্কট: যৌথ বা অংশীদারি ব্যবসায় অংশীদারের লাভ হবে। বিনিয়োগ খুব ভালো ফল দেবে না। পাওনা অর্থ আদায় হতে পারে।
সিংহ: শিক্ষার্থীদের জন্য দিনটি কঠিন হবে। ব্যবসায় নতুন গ্রাহক বাড়তে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে।
কন্যা: ব্যবসা ক্ষেত্রে প্রতিপক্ষ প্রবল থাকবে, বেশি পরিশ্রম করলে কৃতকার্য হতে পারেন। পাওনা টাকা আংশিক আদায় হওয়ার সম্ভাবনা আছে।
তুলা: শিক্ষায় শ্রম দিলে সুফল পাবেন। প্রেম-রোমান্স শুভ। আত্মীয়দের সঙ্গে সৎভাব বজায় থাকবে।
বৃশ্চিক: প্রতিপক্ষকে জব্দ করা সহজ হবে। বন্ধু ও উপার্জন উভয়ই বাড়বে। সংসারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
ধনু: পাওনাদাররা অর্থের জন্য চাপ দেবে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। শারীরিক অসুস্থতা দেখা দেবে।
মকর: আত্মীয়দের সাহায্যে ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। পরিবারে শান্তি থাকবে। ভূ-সম্পদের ও ধর্মের জন্য ব্যয় বাড়বে।
কুম্ভ: ব্যবসায় ভালো লাভ হবে। সঞ্চয় বাড়বে। কিন্তু শরীরে পীড়ার উৎসর্গ দেখা দেবে।
মীন: ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে। ব্যাংকে অর্থ জমা থাকবে না। সমাজ ও সংসারে সম্মান বাড়বে।
