বনি কাপুরের ‘অশালীন আচরণ’ নিয়ে মুখ খুললেন ঊর্বশী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:৫৩ পিএম

প্রযোজক বনি কাপুরের ‘অশালীন আচরণ’ নিয়ে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রউটেলা। অনেকে শ্রীদেবীর স্বামীর সমালোচনা করলেও নায়িকা পাশেই দাঁড়ালেন।

সম্প্রতি প্রযোজক জয়ন্তিলাল গাদার ছেলের বিয়ের অনুষ্ঠানে যান ঊর্বশী। সেখানে উপস্থিত ছিলেন বনি কাপুর। অনুষ্ঠানে ছবি তোলার সময় জাহ্নবী কাপুরের বাবাকে দেখা যায়, ঊর্বশীর নিতম্বে হাত দিতে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন বনি কাপুর।

তবে ঊর্বশী বিষয়টি নিয়ে বনি কাপুরের পাশে দাঁড়ালেন। পাশাপাশি খবরটি পরিবেশনের জন্য একটি সংবাদমাধ্যমের সমালোচনা করেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দেশের অন্যতম জনপ্রিয় একটি সংবাদমাধ্যম হয়ে আপনারা এ ধরনের সংবাদ পরিবেশন করেন? এটাকে সংবাদ আপনাদের কাছে? আপনারা যখন কোনো মেয়ে বা নারীকে সম্মান দিতে পারবেন না, তখন দয়া করে তাদের শক্তি বা স্বাধীনতা নিয়ে কথা বলবেন না।”

এরপর বনি কাপুর প্রসঙ্গে লেখেন, “সকালে উঠে দেখি শ্রদ্ধেয় স্যারের সঙ্গে আমাকে নিয়ে একটি ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গোটা জিনিসটি দেখে আমি খুবই হতভম্ব ও বিস্মিত হয়ে যাই। আমার খুবই খারাপ লেগেছে ব্যাপারটিতে। আমি খুবই দুঃখিত যে, কারোর সম্মানহানি হয়, এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে কেউ দু’বার ভাবলও না। আমি বনি স্যারকে খুবই সম্মান করি এবং গোটা বিষয়টিতে তার পাশে রয়েছি।”

অবশ্য এ ঘটনা নিয়ে বনি কাপুরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত