সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ‘জুডিশিয়াল ক্যু’ চেষ্টার অভিযোগে আনার পর বিরুদ্ধে সময় এলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা বলেন আইনমন্ত্রী।
এর আগে আইনমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।
মঙ্গলবারও সচিবালয়ে এস কে সিনহার বিরুদ্ধে জুডিশিয়াল ক্যু’র চেষ্টার অভিযোগ তোলেন আইনমন্ত্রী। এস কে সিনহাকে বিচারের আওতায় আনা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সময় এলেই দেখবেন’।
আইনমন্ত্রী বলেন, রাজধানীতে অবৈধ ভবন সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা করবে আইন মন্ত্রণালয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের আদালতে মামলা জট কমাতে আপস-মীমাংসার মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিচারকদের অনুশাসন দিতে পারে।
