বিয়ের যোগ মিথুনের, সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হবে সিংহের

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৮:০৫ এএম

মেষ : বিদেশ ভ্রমণ যোগ আছে। ব্যবসা ভালো করতে হলে আরও পুঁজির প্রয়োজন হবে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে।

বৃষ : যৌথ ব্যবসায় অংশদারীর লাভ হবে। অর্থাৎ শেয়ার ব্যবসা ভালো নয়। টাকা সঞ্চয় করা কঠিন হবে।

মিথুন : বিদেশে চাকরির সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ের যোগ আছে। খরচ বাড়বে।

কর্কট : চাকরিক্ষেত্রে পরিচিতদের সহযোগিতা পাবেন। আয়ের চেয়ে ব্যয় বাড়বে। বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে।

সিংহ : সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দেবে। পাওনা টাকা আদায়ে দেরি হবে। সন্তানের শিক্ষায় শুভ ফল লাভ হবে।

কন্যা : অংশীদারী ব্যবসায় দ্বন্দ্ব দেখা দেবে। বন্ধুরা শত্রুর পক্ষে অবস্থান করবে। পাওনা থেকে বঞ্চিত হয়ে অতৃপ্তিতে ভুগবেন।

তুলা : সম্পত্তি ক্রয়ে বাধা আসবে। এখনই ঋণ লাভ হবে না। আত্মীয়দের কর্মকা-ে মনে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হবে।

বৃশ্চিক : অংশীদারী ব্যবসায় অংশীদারগণ প্রভাব খাটাতে চেষ্টা করবে। কর্মক্ষেত্রে নিজের ইচ্ছায় কাজে সুফল আসবে। সংসারে শান্তি বজায় থাকবে।

ধনু : কর্মক্ষেত্রে বন্ধুর প্রভাবে নিজের মনে চাপ পড়বে। প্রতিপক্ষ চাপের মধ্যে রাখবে। বন্ধু ও আত্মীয়রা মনে দুঃখ আনবে।

মকর : কর্মে সুনাম হবে। আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

কুম্ভ : কর্মক্ষেত্রে বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। আয় বাড়বে। সঞ্চয় যৎসামান্যই হবে।

মীন : নিজ চেষ্টায় উন্নতি যোগ আছে। প্রেমের বিয়ে টিকিয়ে রাখা কঠিন হবে। ভ্রমণ আনন্দময় হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত