মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে ফেরির পন্টুন থেকে পড়ে মেহেদী হাসান রকি (২২) নামের এক যুবক নিখোঁজ রয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ফেরির পন্টুন থেকে পড়ে নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধারের জন্য শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুতি নিচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালা বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির জানান, রাতে ফেরি থেকে পা পিছলে নদীতে পড়ে যান যুবক মেহেদী হাসান রকি।
