হবিগঞ্জে নির্মাণাধীন জুডিসিয়াল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের ইটালি গ্রামের সূর্য শেখের ছেলে ইসহাক মিয়া (২৫)। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন জুডিসিয়াল ভবনের ৬ষ্ঠ তলায় কাজ করার সময় বেলা ২টার দিকে রেলিং ভেঙে হঠাৎ নিচে পড়ে যান ইসহাক। সাথে সাথে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান।
