ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করায় রাজধানীর ফার্মগেট এলাকায় সাত পথচারীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইহসান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আমিনুল ইইসান বলেন, মোবাইল কোর্টে সাতজনকে ১ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে। সর্বসাধারণকে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে সচেতন ও আগ্রহী করে তুলতে এ অভিযান। এখানে জরিমানা মুখ্য বিষয় নয়।
