শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তা আটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৩:১৫ এএম

সাভারে ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে আটক করেছে পুলিশ। এ অভিযোগে সাভার মডেল থানায় গতকাল বৃহস্পতিবার মামলার পর শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। আটক মোহাম্মদ ওমর ফারুক সাভারের ঝাউচর এলাকার বাসিন্দা। থানার এসআই সোহেল রানা জানান, গৃহকর্মীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ এনে ওমর ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় গৃহকর্তা ওমর ফারুককে বুধবার রাতে আটক করে গতকাল মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রীকে ধরতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত